শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাজীপুরে স্ত্রীকে হত্যা,র‍্যাবের হাতে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

গাজীপুর কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামী সুজন আহমেদকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কালিয়াকৈর থানার উত্তর হিজলতলীতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আসামি সুজন আহমেদ তার স্ত্রী মল্লিকা মনিকা আক্তারকে ধারালো বটি দিয়ে আঘাত করে। স্ত্রীর বুক ও মুখে গুরুতর আঘাতের ফলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। আশপাশের লোকজন চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. আজমত আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১ ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ গাজীপুর সদর থানার টেকনগপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি সুজন আহমেদকে গ্রেফতার করে। তার কাছ থেকে নগদ ১০০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন তার স্ত্রীর হত্যার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর