বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক / ৩৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

গাজীপুরের গাছা থানা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী মোছা. সোহেলা খাতুন (৪২) খাতুনের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং পেশায় গার্মেন্টস কর্মী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গাছা থানার মালেকেরবাড়ী পশ্চিম পাশের শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে অবস্থিত জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নিহত সোহেলা খাতুনের স্বামী মোঃ কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। বিয়ের পর থেকে তারা একই ভাড়া বাসায় থাকতেন, তবে তাদের সাংসারিক দাম্পত্য কলহ ছিল নিত্যদিনের ঘটনা।

পুলিশ আরো জানতে পারে প্রায় ৩-৪ দিন আগে সোহেলা তার স্বামীকে তালাক দেন। এই তালাকের জেরে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে কালু শেখ রাস্তায় একা পেয়ে স্ত্রী সোহেলা খাতুনের গলায় ছুরি দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত সোহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, লাশ পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। হত্যাকারী স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর