শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাজীপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ 

রিপোর্টারের নাম : / ২৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার দরগাচালা গ্রামে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে। গতকাল রোববার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসমা আক্তার (২৮) দরগাচালা গ্রামের মিনার হোসেনের স্ত্রী। তাদের সংসারে ৪ ছেলে রয়েছে। ঘটনার পর  আসমা একই এলাকার গোলাম রব্বানীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী মিনার হোসেন তার স্ত্রী আসমা আক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় গুরুতর জখম হয়ে সে মাটিতে পড়ে গেলে স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেয়ার পথে আসমা আক্তার মারা যায়।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশের দুইটি টিম মোতায়েন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর