মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

গাজীপুর–কালিগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারায়ণ চন্দ্র দাস (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারায়ণ চন্দ্র দাস কালিগঞ্জ থানার নলছাটা নাগরি গ্রামের মৃত চন্দ্র চরণ দাসের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সে একজন ব্যবসায়ী ছিলেন বলে তাঁর পরিবার জানায়।
পুলিশ জানায়, গাজীপুরগামী সেভেন রিং কোম্পানির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার ইনস্পেক্টর মাসুদ রানা বলেন, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর