বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

গাজীপুরে ৩ ঘন্টার চেষ্টায় তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম : / ২০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা গাজীপুর: তিন ঘন্টার চেষ্টায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় তুলা, কারখানার মেশিন ও জুট পুড়ে গেছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, তুলার গোডাউন লাগা আগুন আজ রাত ৩ টার দিকে নির্বাপণ কাজ সমাপ্ত হয়েছে।

তিনি বলেন, গতকাল বুধবার রাত পৌনে ১২ টার দিকে  গাজীপুর সিটি করপোরেশন বাসন থানাধীন  তেলিপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।

কারখানা মালিক ইয়াসিন জানান, হঠাৎ আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তাগন  জয়দেবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ সামাদ মিয়াকে  জানান। পরে সামাদ মিয়া আরো দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যায়।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফাার সার্ভিস।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর