সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল। 

নিজস্ব প্রতিবেদক / ৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাজীপুর জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ সেলিম আজাদকে সভাপতি এবং ব্যারিষ্ঠার আশরাফুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৮৫ সদস্য বিশিষ্ট এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরীত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয় উক্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দেওয়া, দলীয় কর্মসূচী যথাযথ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বলিষ্ঠ কার্যকর ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন।
সেলিম আজাদ তার ফেরিফাই ফেসবুক পোস্টে লিখেন গাজীপুর জেলা যুবলীগের সভাপতি হিসেবে আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন,আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রাম, গণমানুষের কল্যাণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করে যাব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর