বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

গাজীপুর সিটি করপোরেশনের গাড়ীর চাপায় নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের কন্টিনার এর চাপায় মুনিরা (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় উত্তেজিত হয়ে অন্য শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সিটি করপোরেশনের ওই কন্টিনারে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা এবং দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ীতে ভাংচুর চালায়।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৮ টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাছা থানাধীন মেরিনা সিএনজি ফিলিং স্টেশন সামনে এদূর্ঘটনা ঘটে। এঘটনায় এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
নিহত শ্রমিক শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার
চরভাঙ্গা গ্রামের রুহুল আমিন এর স্ত্রী। সে বড়বাড়ী
এলাকায় স্বামীর সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো।
স্থানীয়রা জানান,আজ সকাল পৌনে ৮ টার সময়  তারগাছ এলাকায় এক নারী শ্রমিক রাস্তা পারাপারের সময় গাজীপুর সিটি কর্পোরেশন কন্টিনার ওই নারী শ্রমিককে চাপা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে  বাশ বুঝাই ভ্যানচালক গাড়িটি থামানোর চেষ্টা করলে অজ্ঞাতনামা ওই ভ্যানচালককেও চাপা দেয় ফলে ভ্যানচালকও গুরুত্ব আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরই উত্তেজিত বিভিন্ন গার্মেন্টস কর্মী স্থানীয় লোকজন ঢাকা ময়মনসিংহ রাস্তার উভয় পাশ বেরিগেট দিয়ে প্রায় ৪০ টি যানবাহনের গ্লাস ভাঙচুর করে এবং রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরাতে ও আক্রমণ চালায়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,নারী শ্রমিক মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। বর্তমানে রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় শ্রমিকরা হামলা করছে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি।
তবে এঘটনায় ঘাতক চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর