মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গোমস্তাপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর,নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান জয়লাভ করায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রহনপুর ডাকবাংলোয় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দীসহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর