সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

গোমস্তাপুর থেকে বাড়ি ফেরা হলোনা শাহীনের

কবির হাসান - চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ৩১০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন আলম বাবু (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের একরামুলের ছেলে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে রহনপুর- নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দূর্ঘটনা ঘটে । নিহত শাহীন আলম বাবু রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্তব কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, ওই কলেজ ছাত্র বাসা হতে সাইকেল চালিয়ে কলেজ যাওয়ার সময়, চিনিয়াতলা নামক স্থানে নাচোল থেকে ছুটে আসা একটি ধানবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে, সে ঘটনাস্থলেই মারা যায়।

সুরতহাল রিপোর্ট শেষে নিহত ওই কলেজ ছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর