শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহানন্দা ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২৩শে আগস্ট) রাতে জেলার সদর উপজেলার মহানন্দা ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আল আমিনকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তুল, ১টি ওয়ান স্যুটার গান, ২ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ এই অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাইমহিষপুর গ্রামের আকালুর ছেলে আল আমিন। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর বুধবার (২৪শে আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর