বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

চাকরির খোঁজে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

রোকসানা আক্তার (২৫) সকালে কারখানায় কাজের সন্ধানে বের হয়েছিলেন। কাজ না পেয়ে বাড়ি ফেরার পথে সড়কে পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসের চাপায় মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় মঙ্গলবার দুপুরে। নিহত রোকসানা আক্তার গাইবান্ধার সাদুল্যাপুর থানার ছোট ছত্রাগাছা গ্রামের ওসমান শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধার রোকসানা আক্তার কালিয়াকৈর এলাকায় বাসবাস করতেন। মঙ্গলবার সকালে কারখানায় চাকুরি খোঁজার জন্য বাসা থেকে বের হন। দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হিজলতলী এলাকার আলী হোসেনের বাড়িতে গিয়ে পানি পান করেন। পরে তিনি সড়ক অতিক্রম করার জন্য মহাসড়কের পাশে দাড়ালে মুত্তাক্বিন পরিবহনের একটি দ্রুতগামী বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় রোকসানা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ বাসটি জব্দ করেছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসের চালক পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর