জঙ্গল থেকে খাদ্যবান্ধব কমসূচির ৯৫ বস্তা চাউল উদ্ধার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্ৰামের একটি জঙ্গল থেকে খাদ্যবান্ধব কমসূচির ৯৫ বস্তা চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি আরো জানান,
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনে জংগলের মধ্যে ৯২ বস্তা ইন্টেক ও ৩ বস্তা খোলাসহ মোট ৯৫ বস্তা চাউল উদ্ধার করা হয়, এ সময় বস্তাগুলো পরিত্যক্ত অবস্থায় ছিলো।
উদ্ধারকৃত চালের বস্তা দেখে ধারণা করা হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫টাকা কেজি দরের চাল হতে পারে। মালিক না পাওয়ায় কাজিপর থানাকে জিডি করার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং চাউলগুলো উপজেলা খাদ্য গুদামে ওসি এলএসডি ওলিউর রহমানের জিম্মায় প্রদান করা হয়। পরবর্তীতে আদালতে নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।







