শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ।

রিপোর্টারের নাম : / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজার ইজারা প্রদানে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র বিরুদ্ধে।

ইজারার শর্ত অনুযায়ী সরকারি কোষাগাড়ে নিধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে সমুদয় অর্থ জমা না দিলেও ইউএনও নিয়ম বহির্ভূতভাবে ইজারা বহাল রেখেছেন বলেও অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা গেছে, গত ১৩ জানুয়ারী দরপত্র আহবান করা হয় ও দাপ্তরিক যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে গত ২৫ ফেব্রুয়ারী দরদাতাগনের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা হিসাবে (৪৭ লাখ ৩৩ হাজার টাকাসহ ২৫% ট্যাক্সও ভ্যাট মিলিয়ে সর্বমোট ৫৯ লাখ টাকারও বেশী। ) চুরান্ত হন আনিসুল হক চৌধূরী। তাকে ১২টি শর্ত সাপেক্ষে ইজারা প্রদান করা হয়। এর মধ্যে দরপত্রের ৪ নম্বর ধারায় বলা হয়েছে, ,‘ যার দরপত্র গৃহিত হবে ,দরপত্র সংবাদ অবহিত হওয়ার ৭ কার্য দিবসের মধ্যে একই সঙ্গে ইজারার সমুদয় অর্থ পরিশোধ করতে হবে, তা না হলে ইজারাপ্রাপ্ত ব্যাক্তির জামানত বাজেয়াপ্ত সহ তার ইজারা বাতিল হবে এবং পূন:রায় ইজারা কার্যক্রম গ্রহন করা হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটের ইজারা প্রাপ্ত আনিসুল হক চৌধূরী বলেন, এরই মধ্যে অর্থেকেরও বেশী টাকা জমা দিয়ে সময় চেয়েছি। এতে ইজারার ৪ নম্বর শর্ত ভঙ্গ করা হয়েছে কিনা এ ব্যাপারে জিজ্ঞেস করলে আনিসুল হক চৌধুরী বলেন, ইউএনও স্যার তা অনুমোদন করেছেন। অবশিষ্ট টাকা অল্প সময়ের মধ্যে পরিশোধ করব।

ইজারার শর্ত অনুযায়ী ৭ কার্যদিবসের মধ্যে ইজারার সমুদয় অর্থ পরিশোধ না করায় ইজারাপ্রাপ্ত আনিসুল হক চৌধূরীর ইজারাটি ইরেতমধ্যেই বাতিল হওয়ার কথা ধাকলেও তা না হওয়াই ক্ষুব্ধ দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মোলামগাড়িহাটের বাসিন্দা আব্দুল করিমসহ স্থানীয়রা। আব্দুল করিম ছাড়াও একই এলাকার ফিরোজ আহম্মেদ, রেজ্জাকুল ইসলামসহ এলাকাবাসী জানান, ইউএনও ক্ষমতার অপব্যবহার করে এখনো আনিসুল হক চৌধূরীর ইজারা বাতিল করেননি। তার ইজারা বাতিল না হওয়ায় আজ আদালতে মামলা করেছি বলেও জানান আব্দুল করিমের ভাতিজা সাজ্জাদুল হক।

বাদী পক্ষের আইনজীবী নাফিউজ্জামান তালুকদার ডলার বলেন, সাজ্জাদুল হক বাদী হয়ে জয়পুরহাট যুগ্ন জেলা ও দায়রা জোজ আদালতে মামলা করেছেন, আদালত পরবর্তী শুনানির জন্য মামলাটি গ্রহণ করেছেন।

এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, এ ব্যাপারে মোবাইল ফোনে কোন মন্তব্য করতে রাজি নয়।

জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর