বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ইমরান হোসাইন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেত তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে পালিছে দূর্বৃত্তরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট তাঁর শশুর বাড়ী থেকে রাত ৯ টার দিকে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন তমেজুল ইসলাম। এরপর থেকে আর পরিবারের সঙ্গে রাতে যোগাযোগ হয়নি।

শনিবার সকালের দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেতে তমজেলু ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর