রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

জয়পুরহাটে জাকের পার্টির দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম : / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সুলতান মাহমুদ,জয়পুরহাট জেলা প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র ওফাত স্মরণে “মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ” উপলক্ষে জয়পুরহাটে কেন্দ্রীয় দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুর ২ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, বগুড়া সাংগঠনিক বিভাগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম (রবি)। তিনি বলেন, ইসলামের সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আধ্যাত্মিক শিক্ষার প্রসারে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবু শরিফ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ও বগুড়া সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী।

এসময় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক,ডাঃ মোজাম্মেল হক, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি, মোঃ ইউসুফ আলী, নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ রেজওয়ান ফারুক ও বগুড়া জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি,মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের জীবনাদর্শ তুলে ধরে তার অনুসরণে সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর