বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত, একজন আহত। বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে। জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায়। যশোরে কুপিয়ে জখম, ৭ জনের বিরুদ্ধে মামলা যশোরে বিচারক আইরিন পারভীনের আদালত বর্জন প্রত্যাহার, রাশেদুর রহমানের আদালত বর্জন বহাল। বিদেশ যাওয়া হলো না শাওন-মারফির ‘সড়কে মিশে গেলো দুই পরিবারের স্বপ্ন। গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত। জয়পুরহাটে জাকের পার্টির দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত। শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা।

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায়।

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সময়ানুবর্তিতা নিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। সকাল ৯টার অফিস হলেও সংশ্লিষ্ট কর্মচারীকে বেলা ১২টার আগে পাওয়া যায়নি।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় অফিসে গিয়ে দেখা যায়, অফিস সহকারী (স্টোর কিপার) নাহিদ হোসেন অনুপস্থিত।

তার অবস্থান সম্পর্কে সহকর্মীরাও কোনো তথ্য দিতে পারেননি, যা অফিসের তদারকি ব্যবস্থার দুর্বলতাকেই সামনে আনে।
দীর্ঘ অপেক্ষার পর বেলা ১২টার দিকে তিনি অফিসে উপস্থিত হন।
দেরির কারণ হিসেবে ফুয়েল পাম্পে লাইনের কথা জানান তিনি।
স্থানীয়রা বলছেন এটি দায়িত্বে অবহেলা ঢাকার অজুহাত।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নাহিদ হোসেনকে তদারকি করা হবে, পরবর্তীতে অফিসে দেরিতে আসলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস্তবে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর