বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

জরুন ফুটবল সুপারলীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

গাজীপুরের কোনাবাড়ী জরুন ফুটবল সুপার- লীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নক আউট পর্বে ১৬ টি দলের অংশগ্রহণে জরুন ফুটবল সুপারলীগ ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী ম্যাচে মাল্টি ফ্যাবস্ লিঃ ফুটবল একাদশ বনাম রিপন নীটওয়্যার লিঃ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। গোল শূন্যে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটে রিপন নীটওয়্যার লিঃ ফুটবল একাদশকে এক শূন্য গোলে লিড এনে দেয় ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অন্তর। শেষ মুহুর্তে মাল্টিফ্যাবস্ লিঃ ফুটবল একাদশ এর ৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামিমের গোলে সমতায় ফিরে তারা। পরবর্তীতে এক এক গোলে শেষ হয় দ্বিতীয়ার্ধের খেলা।
অবশেষে ট্রাইবেকারে গড়ায় খেলা। ট্রাইবেকারে রিপন নীটওয়্যার লিঃ ফুটবল একাদশকে এক শূন্য গোলে হারায় মাল্টি ফ্যাবস্ লিঃ ফুটবল একাদশ।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন মোয়াজ্জেম খান। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম (হাসান) এবং জাহাঙ্গীর আলম।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জরুন ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে উদ্বোধনী ম্যাচে এসোসিয়েশন এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি মো: আলম খন্দকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর