সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাই চক্রের ফাঁদ; আনসারের হাতে আটক। বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন। গোপালগঞ্জসহ সাত জেলায় ৪৯ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন। মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার। আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন, নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপি দলীয় মনোনয়ন উত্তোলন করলেন মোয়াজ্জেম হোসেন মাসুদ বেড়ায় সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক

জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি।

নিজস্ব প্রতিবেদক: / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহিলা এ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার ও ভিডিপি মহিলা এ দল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা, কৌশল ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে বিজয় নিশ্চিত করেন বাহিনীর নারী খেলোয়াড়রা।

এ গৌরবময় অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি খেলাধুলায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিজয় বাহিনীর খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে এবং জাতীয় ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আনসার ও ভিডিপির নারী ও পুরুষ দলগুলো দক্ষতা, নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। নারী বিভাগে আনসার ও ভিডিপি মহিলা এ দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মহিলা বি দল তৃতীয় স্থান অর্জন করে।

পুরুষ বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে আনসার ও ভিডিপির দলগুলো। পুরুষ বিভাগে আনসার ও ভিডিপি বি দল চতুর্থ স্থান অর্জন করে এবং পুরুষ এ দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যা বাহিনীর খেলোয়াড়দের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা ও ক্রীড়া উৎকর্ষ সাধনে ধারাবাহিক প্রচেষ্টা ও অগ্রযাত্রার প্রতিফলন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও অর্জন জাতীয় পর্যায়ে বাহিনীর গৌরবকে আরও সমুন্নত করছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর