শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জাতীয় শোক দিবসে কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবার ১৬ আগষ্ট দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

আলোচনায় অংশগ্রহণ করেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। কাজিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান প্রমূখ।

সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ আগষ্ট সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর