সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি: ৩ জন গ্রেফতার, মালামাল উদ্ধার

রিপোর্টারের নাম : / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট সদর থানার ট্রান্সফরমার চুরি মামলায় তিনজন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (মানব সম্পদ) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

পরে ডিবি পুলিশের অভিযানে মামলার আসামী মোঃ মুনসুর (৪৮), মোঃ আহসানুর ইসলাম (৩৫) ও মোঃ শাহারুল ইসলাম (৫০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ট্রান্সফরমারের ট্যাংক, কয়েলসহ বিভিন্ন যন্ত্রাংশ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর