মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় সগনেপাড়া রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আশরাফুল উপজেলার সদর ইউনিয়নের চড়-ভাঙ্গুড়া পুরানপাড়া গ্রামের শাজাহান আলী সাজাই এর ছেলে। ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সগনেপাড়া রেল গেট এলাকায় রেল লাইনের উপর বসে কানে হেড ফোন লাগিয়ে গেমস খেলছিলেন আশরাফুল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল কমিউনিটার ট্রেনে ধাক্কা লেগে তিনি লাইনের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে করতর্বরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিন টার দিকে তিনি মারা যান।
সগনেপাড়া (টি ২৬) গেটম্যান নাসির উদ্দিন বলেন, রেল লাইনের পাশেই ধানের খড়ের পালা থাকায় ট্রেন দেখা যায় না। আবার অনেকেই রেল গেট এলাকায় রেল লাইনের উপর বসে ফোনে গেমস খেলেন। তাদেরকে মানা করা সত্বেও বসে থাকেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর