শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

তাড়াশে ফসলি জমিতে আলোক ফাঁদ

সোহেল রানা সোহাগ : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশের বোরোধানের ফসলি মাঠে কীটনাশক ব্যবহার না করে ক্ষতিকারক পোকা মাকড়ের কবল থেকে বোরধান কে রক্ষা করতে ও জমিতে ক্ষতিকারক পোঁকার আক্রমণ হয়েছে কিনা তা নির্নয়ে ব্যবহার হচ্ছে আলোক ফাঁদ। বুধবার সন্ধ্যার পরে উপজেলার তালম ইউনিয়নের গোন্তাগ্রামের ফসলি মাঠে কৃষকদের উপস্থিতে এ আলোক ফাঁদ দেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন ও মনিরুজ্জামান সুমন।

জানা গেছে, ফসলের ক্ষতি করে এমন কারেন্ট পোকা, মাজরা পোকা, গান্ধি পোকা ও চুঙ্গি পোকাসহ বাদামী ঘাস ফড়িং দমনে জমিতে আলোক ফাঁদের মাধ্যমে নির্নয় করা হয় মাঠে পোকার উপক্রম কেমন। আর এ পদ্ধতি ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়াতে উপজেলা কৃষি অফিস থেকে প্রতি নিয়ত বিভিন্ন ইউনিয়নে চলছে এ কার্যক্রম।

এসব পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে কৃষকরা কীটনাশক বেশি বেশি ব্যবহার করছেন। তাই কৃষকদের ধানের জমিতে যেন কীটনাশক ব্যবহারে খরচ কমে সে জন্য ব্যাটারি চালিত লাইট দিয়ে এ আলোক ফাঁদ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর