বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

তিস্তায় ভেসে উঠলো হাত বাঁধা এক ব্যক্তির মরদেহ!

রিপোর্টারের নাম : / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) হাত বাঁধা গলিত মরদেহ পানিতে ভেসে এসেছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে সেখানে একটি গলিত মরদেহ আটকে যায়। মরদেহটি দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহটির হাতে একটি ঘড়ি ও মুখে পাকা দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। তবে দীর্ঘদিন মরদেহটি পানিতে থাকায় পচন ধরেছে। এ কারণে লাশের পরিচয় শনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, মরদেহটি উজান থেকে পানিতে ভেসে এসেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর