বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

তুরাগ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

রিপোর্টারের নাম : / ২৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
আজ সকাল সাড়ে ৮ টার সময় ধীরাশ্রম রেল স্টেশনে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ধীরাশ্রম স্টেশনে লাইনচ্যুত হয়। এতে জয়দেবপুর-ঢাকা রেলরুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
টংঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান এ তথ্য জানান।
ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌছার পর ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন বন্ধ হয়ে যায় ।
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, তুরাগ এক্সপ্রেস ট্রেনের দুই নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর