বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নীলা খাতুন (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১৯ মে) দুপুর ১ টা ৫০ মিনিটের সময় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
মৃত নীলা খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মানিকদাইড় গ্রামের লিটন মল্লিক এর মেয়ে। সে জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কি কারণে ওই পোশাক কর্মী দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি? তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। তিনি আরো বলেন, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত আসছে——


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর