মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

দুর্নীতির আখড়া হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিস: সেবাবঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগ

রিপোর্টারের নাম : / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কাইয়ুম মাহমুদ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে নানা ধরনের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা।

রবিবার (৮ মার্চ) বিকেল প্রায় ২টার দিকে কয়েকজন সেবা গ্রহীতা ভূমি অফিসে গিয়ে দেখেন অফিসটি তালাবদ্ধ। এ সময় সেখানে উপস্থিত নায়েবের সহকারী আব্দুল আলিমের কাছে নায়েবের মোবাইল নম্বর চাইলে তিনি কোনো নম্বর নেই বলে জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সেবা গ্রহীতাদের দাবি, পূর্বে রিটার্নপ্রাপ্ত নায়েব আব্দুল রশিদ এখনো অফিসে নিয়মিত ঘোরাফেরা করেন এবং ঘুষ ছাড়া এই অফিসে কোনো কাজ হয় না। জমির নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

খারিজ করতে আসা ভুক্তভোগী আল-আমিন হোসেন বলেন, “সরকার নির্ধারিত ফির বাইরে একটি খারিজ পাশ করাতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হয়। ভারপ্রাপ্ত নায়েব সুফল ও তার সহযোগী আওয়াল হোসেন খারিজের নামে বিভিন্নভাবে টাকা আদায় করছেন।

ভুক্তভোগীরা আরও জানান, দীর্ঘদিন ধরে এ অফিসে নানা অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসকে ঘিরে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, সিন্ডিকেটের মূল হোতা হিসেবে অভিযুক্ত আওয়াল হোসেন ও আলিমকে দ্রুত অপসারণ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুফল আলীর সাথে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে তার সহযোগী আওয়াল হোসেনকেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শারমিন আক্তার রিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর