বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য

রিপোর্টারের নাম : / ১২১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নে প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক ইউপি সদস্য ও নাসিমা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চকশ্যাম নিজ বাড়িতে নিজ উদ্যোগে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ও সেমাই-চিনি বিতরণ করা হয়।
এ সময় এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ এসব সামগ্রী গ্রহণ করেন।

সুবিধাভোগীরা জানান, প্রতি বছরই আব্দুল কুদ্দুস বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হন।

এ সময় আব্দুল কুদ্দুস বলেন, “গত নির্বাচনে আমাকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। তাই বলে কি আমি জনগণের কাছ থেকে দূরে থাকবো? আমি সব সময় জনগণের সাথেই আছি এবং ভবিষ্যতেও জনগণকে সহযোগিতা করে যাবো।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তাই সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর