সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার 

কলমের বার্তা / ৮৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোনাবাড়ী থানা মহিলা দলের সভানেত্রী ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী মিসেস স্বর্ণা চাকলাদার।

বিশ্ব জুড়ে শান্তি সমৃদ্ধি ও বাংলাদেশের মানুষের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি। ঈদের এই আনন্দ মুসলিম উম্মার প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক।

তিনি বলেন,গাজীপুর একটি শিল্প অঞ্চল এলাকা হওয়ায় দূরদূরান্ত থেকে বিভিন্ন জেলার মানুষ এই অঞ্চলে এসে বসবাস করে চাকুরী করছে। মুসলিম উম্মার ধর্মীয় উৎসব দুইটি তার মধ্যে ঈদুল ফিতর একটি। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে

বাড়ী যেতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মিসেস স্বর্ণা চাকলাদার গাজীপুর সিটি করপোরেশন এর ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বাসীর উদ্দেশ্য বলেন,আমার শাশুড়ী মিসেস শিরীন চাকলাদার সাবেক কোনাবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী লাভ করে আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন।

এবার আমি আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি। আমার শাশুড়ীকে যে ভাবে সহযোগিতা করেছেন আশা করি আমার পাশে থেকেও সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে নিজেকে আপনাদের সেবায় নিয়োজিত রাখবো। আপনাদেরকে নিয়ে তিনটি ওয়ার্ডের যে সকল সমস্যা গুলো আছে সে গুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো।

পরিশেষে তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর