সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

দ্রুতগামী বাসের ধাক্কায় মুহূর্তে নিভে গেল দুজনের প্রাণ

রিপোর্টারের নাম : / ১২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর–চৌগাছা সড়কের জগহাটি এলাকায় শনিবার রাত ছিল অন্য সব রাতের মতোই শান্ত। কিন্তু সাড়ে আটটার দিকে সেই শান্ত রাস্তায় ঘটে যায় এক মর্মান্তিক বিপর্যয়। মুহূর্তেই দু’টি তরতাজা জীবন থেমে যায় দ্রুতগামী একটি বাসের হিংস্র ধাক্কায়।

 

 

নিহত দুই যুবক—ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন তারা। কিন্তু জগহাটিতে পৌঁছাতেই বিপরীত দিক থেকে ছুটে আসা বাসটি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার এমন শক্তি ছিল যে ঘটনাস্থলেই প্রাণ যায় দুই যুবকের।

 

 

নির্জন এলাকা—চিৎকার শুনতে কেউ কাছে ছিল না। আর এই সুযোগেই ঘাতক বাসটি অন্ধকারে মিলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানালেও, বাসটির নম্বর বা সঠিক পরিচয় কেউ বলতে পারেননি।

 

 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস। লাশ দুটি উদ্ধার করে পাঠানো হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে।

 

 

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে—নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। তবে আমরা লাশ উদ্ধার করেছি এবং বাস শনাক্তে কাজ করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু হয়েছে।”

 

 

ঘটনার পর আলিসা গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা খবর পেয়ে ভেঙে পড়েন। পরিচয় যাচাই সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

রাতের অন্ধকার শুধু দুই যুবকের প্রাণই কেড়ে নেয়নি—শোকে স্তব্ধ করে দিয়েছে একটি পুরো গ্রামকেও।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর