মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

নাচোলে সড়ক দূর্ঘটনায় হতাহত-৬

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ৩৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত ও আহত ব্যক্তিরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার টিকরামপুর গ্রামের, মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), আব্দুল মান্নান এর স্ত্রী সুলেখা বেগম (৩৬), মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম খাতুন (১৫), চর ইসলামাবাদ গ্রামের মৃত ইয়াস আলীর ছেলে হুমায়ন কবির (৪৫), হাইউল আলীর মেয়ে সালমা খাতুন (১৬), হুমায়ন কবির এর মেয়ে ফাতেমা খাতুন (১৬)।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, আমনুরা হতে নাচোলগামী একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ী ও একই দিক হতে আসা একটি প্রাইভেটকার, যাহার রেজি নং ঢাকা মেট্রো-গ-১৯-১৭৫৩ গাড়ী দুইটি নাচোলের দিকে আসার সময়, লক্ষীপুর পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে পৌছামাত্র, ব্যাটারি চালিত ভ্যানগাড়ীটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারালে পিছনে থাকা উক্ত প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়।

এতে ভ্যান গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। ঐ সময় স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দিলে, নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে‌ নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। দূর্ঘটনা কবলিত ভ্যান ও প্রাইভেট কার আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর