মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পিকআপ ভ্যান ও মালামাল নিয়ে চালক উধাও

রিপোর্টারের নাম : / ৩৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের দশপাইড় এলাকা থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে উধাও হয়ে গেছে এক চালক। তার নাম মামুন। জানা গেছে ওই চালকের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়। গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই চালক পিকআপ ভ্যানসহ নিখোঁজ রয়েছে।

দশপাইড় এলাকার খানাডুলি ফ্যাক্টরি মালিক আলআমিন বলেন, গত ১৪ আগস্ট আমার মালিকানাধীন পিকআপ ভ্যান দিয়ে ১ লাখ ৬০ হাজার টাকার মাল ডেলিভারি দেওয়ার জন্য হবিগঞ্জের উদ্দেশ্যে যায়। কিন্তু সিদ্ধিরগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার সাথে থাকা মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো-ন ১৫-২৫৩৬, মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ব্যাপারে থানায় জিডি করা হবে বলেও তিনি জানান।
তবে কেউ এই গাড়িটির সন্ধ্যান পেয়ে থাকলে এই নম্বরে (০১৮৮০৮০৮৬৩১) যোগোযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন গাড়ি মালিক আলআমিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর