মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক : / ২৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নেত্রকোনার কলমাকান্দায় ইট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে শাহ আলম (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লরির চালক রতন মিয়া (৩০)।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিশরাপাশা গিলাচৌকা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি আবুল কামাল।

নিহত হেলপার শাহ আলম কলমাকান্দা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত-বাবুল মিয়ার ছেলে ও আহত চালক রতন চিনাহালা গ্রামের আবুল কাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা এলাকার একটি ইটভাটা থেকে ইট নিয়ে বিশরপাশা সড়কের গিলাচৌকা এলাকার উদ্দেশে রওনা হয় লরিটি। পথে গিলাচৌকা ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে খাদে পড়ে যায়। এসময় লরিতে থাকা হেলপার শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক রতন মিয়া।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে হাজির হয়ে শাহ আলমের মরদেহ উদ্ধার করে। এসময় আহত চালক রতন মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর