সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পাঁচবিবিতে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

রিপোর্টারের নাম : / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ইমরান হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে বিদ্যালয়টি ছুটি দেওয়া হয়েছে এমন চিত্র দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বেশ কয়েকজন অভিভাবক বলেন, আগাম ছুটি দেওয়ায় তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি তারা বিষয়টিকে অনিয়ম হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিষ্ঠান প্রধান মহসিন আলী মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ রমজান মাসের ছুটি শেষে আজ প্রথম দিন। শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম ছিল। তাই নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে।

অপরদিকে মুঠো ফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বিকেল ৪টার আগে কোনোভাবেই স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। এর আগেই ছুটি দিয়ে থাকলে প্রধান শিক্ষককে সতর্ক করা হবে।

জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, ১ টায় স্কুল ছুটি দিবে কেন? আমি খোঁজ নিয়ে দেখি। পরবর্তীতে আবারো ফোন দিলে তিনি বলেন প্রধান শিক্ষক ফোন রিসিভ করতেছেনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর