মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

পাবনায় জন্মদিনে সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

এস আর শাহ্ আলম,স্টাফ রিপোর্টার:
পাবনার সাঁথিয়ায় জন্মদিনে সিএনজি উল্টে নিহত হয়েছে সাদিব হোসেন (৮) নামের এক শিশু। এ ঘটনায় সাঁথিয়া প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক “ভোরের দর্পণ ” সাঁথিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আশিক ইকবাল রাসেল সহ আহত হয়েছেন আরও পাঁচজন।স্থানীয় সূত্রে জানা যায় ,আজ শুক্রবার দুপুরে সাঁথিয়া – পুন্ডুরিয়া আঞ্চলিক সড়কের শামুকজানি বাজার সংলগ্ন চলন্ত সিএনজির সামনে দিয়ে নিহত শিশু দৌড় দিলে সিএনজির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। দ্রুত স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আদিব মারা যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালক সহ পাঁচজন যাত্রী আহত হয়েছেন।আহতদের সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। নিহত শিশু উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। নিহত শিশুর বাবা জানান, আজ সাদিবের জন্মদিন ছিল, ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও চলছে কিন্তু পালন করা হলো না! খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর