সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টারের নাম : / ১০০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

গত ১১ জুলাই একটি অনলাইন নিউজ পোর্টালে  ও ১২ জুলাই সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকায়  “সলঙ্গায় সোনার চেইন চুরির অভিযোগ, ‘আপসের চাপ’ ও ঘুষের অভিযোগে উত্তেজনা” শিরোনামে প্রকাশিত সংবাদের এক অংশে আমাকে ঘিরে সংবাদ পরিবেশন করা হয়।

উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফুল ইসলাম আরিফ।

লিখিত প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল ব্যক্তিগত, রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সরবরাহ করেছে বলে তিনি দাবি করেন। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, মূলত ঘটনা ছিল, সিরাজগঞ্জের সলঙ্গা থানার তেলকুপি গ্রামের একটি সোনার চেইন চুরিকে কেন্দ্র করে। এ ঘটনায় আব্দুর রউফ নামে এক ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী মুক্তি খাতুন। পরবর্তীতে বিষয়টি নিয়ে গ্রামের একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও সংবাদে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগতও ছিলেন না বলে দাবি করেন।

প্রতিবাদকারী-
আরিফুল ইসলাম আরিফ
সদস্য, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল, সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর