মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

প্রতিবাদ

রিপোর্টারের নাম : / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আমি মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এক নারীকে বিভিন্নভাবে প্ররোচিত করে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছিলো  ।

উক্ত মামলায় আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে।

পরবর্তীতে মামলার বাদী শারমিন আক্তার শীলা বিষয়টি ভুল বুঝতে পেরে আদালতে তার দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন বলে আমি জানতে পেরেছি। বিষয়টি সত্য হলে এটিই প্রমাণ করে যে, ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝি ছিল।

একই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করা, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্র কারীদের উদ্দেশ্য ছিলো।

পাশাপাশি আমার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদকারী

মোঃ হাফিজুর রহমান

প্যানেল চেয়ারম্যান

দুর্গানগর ইউনিয়ন পরিষদ

উল্লাপাড়া, সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর