মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: / ৫৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সলঙ্গা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

শনিবার বিকেলে সলঙ্গা থনাা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সলঙ্গা ভূষালহাটায় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ফণি ভূষন পোদ্দার,মিজানুর রহমান বিএসসি,থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তালুকদার, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুুল হক,রিয়াদুল ইসলাম ফরিদ,থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত,থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়।

দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত প্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ,মৎস্যজীবিলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর