বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে সমস্ত জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি

অনলাইন ডেস্ক : / ৪৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ আগস্ট, ২০২২

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম রাতারাতি ৪২ থেকে ৫২ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি।

শুক্রবার রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে নতুন এই মূল্য কার্যকর হবে। সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্য বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে।

বলা হয়েছে, বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গত ছয় মাসে ( ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।

ঢাকায় সংবাদাদাতা কাদির কল্লোল বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর জানার সাথে সাথে মধ্যরাতের আগেই তেল কিনতে রাজধানীর পেট্রল স্টেশনগুলোর সামনে গাড়ি এবং মোটর বাইকের দীর্ঘ লাইন তৈরি হয়।

আন্তর্জাতিক বাজারে চড়া দামের পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতে তেল পাচারের ঝুঁকি কমাতেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম প্রতিবেশী ঐ দেশের সম-পর্যায়ে আনা প্রয়োজন ছিল।

বলা হয়েছে যে ভারত ২২মে ২০২২ তারিখ থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে যা বাংলাদেশী টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “অনেকটা নিরুপায় হয়েই কিছুটা এডজাস্টমেন্টে যেতে হচ্ছে।” তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর সহ সভাপতি শামসুল আলম বিবিসি বাংলাকে বলেন, এক দফায় জ্বালানি তেলের দাম রাতারাতি এতটা বাড়ায় সাধারণ মানুষের জীবনে “ভয়াবহ দুর্দশা” নেমে আসবে। তিনি বলেন, কৃষি, পরিবহণ সহ সব খাতে এর বড় ধরনের প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর