মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ / ২৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

পটুয়াখালীর বাউফলে শিমুল বেগম নামের এক নারীর (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। শিমুল বেগম দুবাই প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। জুবায়ের (১০) ও জুনায়েদ (৭) নামের দুই সন্তান রয়েছে এই দম্পতির। এলাকাবাসীর কাছে খবর পেয়ে আজ রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ রোড এলাকায় শিমুলের বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে বাউফল সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের নজরুল ইসলামের সঙ্গে শিমুলের বিয়ে হয়। শিমুলের স্বামী ঢাকায় ষ্টিল শীটের ব্যবসা করতেন। প্রায় ৬ মাস আগে ব্যবসায় লোকসান দিয়ে তিনি দুবাই চলে যান। এরপর থেকে শিমুল কালাইয়া কলেজ রোড এলাকায় তার বাবার বাড়িতে বসবাস করতেন। রোববার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ বেড রুম থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিমুলের লাশ উদ্ধার করে।

শিমুলের বাবা বাবুল মিয়া সাংবাদিকদের জানান, শিমুলের স্বামী নজরুল দেশে ব্যবসা বানিজ্য করে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ধারদেনা পরিশোধ না করেই দুবাই চলে যায় নজরুল। এরপর পাওনাদাররা শিমুলকে টাকার জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে স্বামী নজরুলের সঙ্গে শিমুলের প্রায়ই ঝগড়া হতো। এ কারণে শিমুল রবিবার ভোরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যা না-কি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর