বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

বাবার সামনেই অটোরিকশার ধাক্কায় প্রথম শ্রেণীর ছাত্র নিহত

রিপোর্টারের নাম : / ৪৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় মো. সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এলে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিকশা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত রহমান মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

নিহতের মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিত্তে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর