শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

বারি’র উম্মেয়ারা স্মৃতি তহবিল বৃত্তি পেলেন ৩৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উম্মেয়ারা স্মৃতি তহবিল বৃত্তির সনদপত্র প্রদান  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের ওই সনদ প্রদান করা হয়। এ বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মোট ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদপত্র প্রদান করেন।

বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ও উম্মেয়ারা স্মৃতি তহবিলের সভাপতি ড. ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিকল্পনা ও মূল্যায়ন উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উম্মেয়ারা স্মৃতি তহবিলের সহ-সভাপতি ড. দীদার সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, বিএআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে উম্মেয়ারা স্মৃতি তহবিলের বিভিন্ন দিক তুলে ধরেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও তহবিলের সদস্য সচিব ড. খোকন কুমার সরকার।

 

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর