সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

রিপোর্টারের নাম : / ১৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মনির হোসেন,যশোর প্রতিনিধি:-জেলা পর্যায়ে নির্বাচিত ৫ বিজয়ী অদম্য নারী যশোর থেকে এবার বিভাগীয় ‘অদম্য নারী’ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডাক পেয়েছেন। আগামী পহেলা মার্চ আয়োজন করা হয়েছে খুলনায় বিভাগীয় এ সম্মাননা ও পুরস্কার প্রদানের। এতে যশোরসহ ১০ জেলার নারীদের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও এ সম্মাননা দেয়া হবে।

যশোর থেকে বিভাগীয় পর্যায়ে পাঠানো পাঁচ ক্যাটাগরিতে রয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে প্রিয়াংকা রানী সুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সুলতানা রাজিয়া, সফল জননী নারী শ্যামলী রানী পাল, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শরীফা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সুষমা বেগম।

বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২০২৫ সালের ৯ ডিসেম্বর জেলা কালেক্টরেটের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভায় এ অদম্য নারী পুরস্কারের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নমিতা মল্লিক।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নমিতা মল্লিক বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে সমাজের প্রত্যেক নারীকে এগিয়ে যাওয়ার যে সংগ্রাম, সেটি অব্যাহত রাখতেই নারীদের নিয়ে এই আয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর