বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিদেশিরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটেছে। ফলে মানুষের গড় আয়ু বেড়েছে। ভবিষ্যতে বিদেশে গিয়ে আর চিকিৎসা নিতে হবে না। বরং বিদেশিরাই আমাদের দেশে চিকিৎসা নিতে আসবে।

বুধবার বিকেলে বগুড়ায় হোটেল মম ইনের কনভেনশন রুমে কোভিডযোদ্ধা বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে সরকার ১০ হাজার চিকিৎসক  ও ১৫ হাজার নার্স নিয়োগ দিয়েছে। ফলে দেশে করোনায় প্রাণহানি কম ছিল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যকর্মী, প্রশাসন, সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফলতা সঙ্গে করোনা মহামারি সামাল দিয়েছি। এর মধ্য দিয়ে আমরা বিশ্বে নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছি।

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর