বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করলেনইশরাক আহমেদ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক / ৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শনিবার দিনব্যাপী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। একইদিনে কালিয়াকৈর উপজেলায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন তিনি।
দুপুরে কালিয়াকৈর ডাক বাংলোতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, মতবিনিময় সভা এবং অনুদান বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “গাজীপুর জেলার সার্বিক উন্নয়নকে টেকসই ও জনগণমুখী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং সময়মতো কাজ সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই প্রকল্পগুলোতে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধারা আমাদের গর্ব। দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের প্রতি সম্মান জানাতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও তাদের কল্যাণে জেলা পরিষদ কাজ করে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির আহবায়ক মোঃ মামুদ সরকার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন। তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা প্রদানকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
সভায় সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফকরুল হোসাইন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর হাত থেকে জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর