বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক: / ৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরে একটি বিয়ে বাড়িতে উৎসবের নামে অ্যালকোহলের  (মদ ) নামে মিছিলন পান করায় দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৯ জুলাই) ভোর চারটার সময় সজিব (২২) এবং বিকেল সাড়ে চারটার সময় রনি (২০) মিয়া নামে ওই দুই যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

নিহত সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাক এর ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিন এর বাসায় ভাড়া থেকে কাঁচা মালের ব্যবসা করতেন এবং রনি মিয়া একই জেলার মোস্তফা ইসলামের ছেলে এবং বাইমাইল কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন।

স্থানীয়রা জানান,গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর অ্যালকোহলের (মদ ) নামে মিছিলন পান করায়। পরের দিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ খায়। কিন্তু তাদের কোন উন্নতি না হলে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোর চারটার সময় প্রথমে সজিব এবং সাড়ে চারটার সময় রনি মিয়া মারা যায়।

রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন,সে আমার সাথে বসবাস করে পড়াশোনা করতো। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে এতটাই ভদ্র ছিলো যে কোন নেশা পানি করতনা। তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সাথে
জড়িতদের শাস্তি চাই।

ডাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন (Methanol Poisonig) পান করার কারণে তাদের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি সজিব নামে এক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে। পরে আন অফিশিয়ালি বিকেলে রনি মিয়া
নামে আরও একজনের মৃত্যুর খবর পাই। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কাঁচা মালের ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। তিনি বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি বিষয়টি নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর