বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

বিস্ফোরক মামলায় কারাগারে রমেশ চন্দ্র সেন

রিপোর্টারের নাম : / ২৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

মো : আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা :একটি বিস্ফোরক মামলায় আটক সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেনকে শনিবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার নামে মামলাটি করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন ওরুফে বাবু।

এ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। কিছুসংখ্যক অজ্ঞাতনামা আসামিও আছে। পুলিশ জানায়, এ রাজনীতিক অসুস্থ থাকায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়নি। পরবর্তী সময়ে রিমান্ডে নিতে আবেদন করা হবে। এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ সেনকে আটক করে।

শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে জেলার রুহিয়া থানার রামনাথে নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যান কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিণী অঞ্জলি সেন। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

অঞ্জলি সেন জানান, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে রাতে তাকে তুলে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে তার পরিবারকে কিছু জানানো হয়নি। তারা বলে, উঠেন- চলেন। হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার সময় বলে ৩০ মিনিট পর এনে দেবেন। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি তারা কিছু বলেনি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, প্রাপ্ত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেন এর বাসা থেকে ফোন আসে, সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসে এবং পরবর্তীতে রমেশচন্দ্র সেন কে তাদের হেফাজতে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর