বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

বিয়ের দাবিতে অনশনে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা!

রিপোর্টারের নাম : / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের দাবিতে অনশনে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে দুলু (১৮) নামে যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলা সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় প্রেমিকার বাড়িতে অনশন শেষে বিষপান করেন তিনি।

দুলু সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের আব্দুলের ছেলে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিক দুলুর। তাদের প্রেমের বিষয়টি স্থানীয়রাসহ দুই পরিবারের মাঝে জানাজানি হয়। এ সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। তাই প্রেমিকাকে গোপন করে রাখেন তার পরিবার। এদিকে শুক্রবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন দুলু। অনশনে প্রেমিক দুলু ঘোষণা দেন বিয়ে না দিলে বিষপানে আত্মহত্যা করবেন। কিন্তু অনশনে তার দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে আর দুঃখে প্রকাশ্যে বিষপান করেন তিনি।

প্রথমে প্রেমিকার পরিবার এটা সাজানো নাটক ভেবে তাকে হাসপাতালে নিতে বিলম্ব করে। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলুর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর