মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

বিয়ের মেহেদীর রঙ না শুকাতেই কলেজছাত্রীর আত্মহত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৫০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ মে, ২০২২

মাত্র ২০ দিনের ব্যবধানে হাতের মেহেদীর রঙ না শুকাতেই জীবনের আলো নিভে গেল আলোর। মঙ্গলবার সন্ধ্যায় গলায় রশি পেঁচিয়ে আত্বহত্যা করে সে। নাটোরের সিংড়া উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে আলো। এ বছর বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে।

ঈদুল ফিতরের পরেরদিন আলোর মতামত উপেক্ষা তাকে বিয়ে দেন বাবা-মা।

এলাকাবাসী জানায়, ঈদুল ফিতরের পরেরদিন গত ৪ মে আলো খাতুনের মতামত উপেক্ষা করে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সঙ্গে বিয়ে দেয় বাবা-মা। বিয়ে সম্পন্ন হলেও আলো খাতুন তার বাপের বাড়িতেই ছিলেন।

এরপর মঙ্গলবার রাতে তার শয়ন ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর