বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সেনাপ্রধান

রিপোর্টারের নাম : / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন করেন। একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সেনাসদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাসহ সব পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে সব সেনা অঞ্চলের এরিয়া কমান্ডাররা নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা নিশ্চিত করেন। এ বছর বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।’

এই বৃক্ষরোপণ কর্মসূচি ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে আড়াই লাখ গাছের চারা রোপণ করা হবে। আইএসপিআর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর