বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম : / ৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

​ এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার :

পাবনার বেড়া উপজেলার কৈটোলা  আদর্শ উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৪ অক্টোবর (রবিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে  ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘বিদ্যাসেতুর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।বিদ্যাসেতু।সংগঠনের সভাপতি মির্জা সেলিম জাহাঙ্গীর সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা কামাল পাশা এবং বিদ্যাসেতু সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাড. মোশারফ হোসেন বাচ্চু।

​অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। কৃতি শিক্ষার্থীরা হলেন মোছাঃ ফাওজিয়া আফিফা প্রিয়ন্তী, মোছাঃ আয়েশা সিদ্দিকা ঈশিতা, মোছাঃ ছাবিহা সুলতানা, মোছাঃ ফাতেমা খাতুন, মোঃ নাছির আহমেদ শাকিল এবং মোছাঃ সাইমা আদনীন নূর। উপহার হিসেবে তাদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা, একটি অক্সফোর্ড ডিকশনারি, নোটবুক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।​এছাড়াও, বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১২ জন শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা ও একটি করে অক্সফোর্ড ডিকশনারি দেওয়া হয়।শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। আলোচনা পর্বে অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখার মানোন্নয়নে ‘বিদ্যাসেতু’ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উৎসাহমূলক দিকনির্দেশনা ও ভবিষ্যতে সহায়তার আশ্বাস প্রদান করেন।​সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকায় শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতেই প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যাসেতুর অন্যান্য সদস্য ছাড়াও প্রাক্তন ও বর্তমান  শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর